
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ মাস বয়সী মামাতো ভাইকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরসহ (১৫) তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অপহৃত শিশুকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার অন্যদের মধ্যে নুরুদ্দিন (৪০) ছাড়াও আরেক কিশোর রয়েছে। পুলিশ ওই তিনজনকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ওই শিশুকে নিয়ে তার কিশোর মামাতো ভাই বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। বেলা ৩টার দিকে কিশোর একা বাড়ি ফিরে আসে। শিশুর বিষয়ে জানতে চাইলে সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। সন্ধ্যায় শিশুটির মায়ের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে শিশুকে দেখিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই শিশুর মা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদরের নগুয়া এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত আরেক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে অপহরণ করে ওই কিশোর কিশোরগঞ্জ সদরে তার বন্ধুর নানার বাসায় রাখে। পরে শিশুটির মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছিল বলে স্বীকার করে। অভিযুক্ত কিশোর মাদকাসক্ত বলে জানায় তার স্বজনেরা। মাদকের টাকা জোগাতেই তাকে অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১৪ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে