
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে অভিযুক্ত দুজন ভুক্তভোগী ছাত্রীর মুখ চেপে ধরে চরাকান্দা এলাকার একটি আবাদি জমিতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় একজন তার মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে।
ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী কিশোরীকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে আসামিরা। সম্প্রতি ওই কিশোরীর বিয়ের আলাপ শুরু হলে আসামিরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। ১১ মে রাতে তারা কিশোরীকে ডেকে নিয়ে হুমকি দেয়, বিয়ে করলে ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী বিষয়টি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ। গত রাতে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আলামত ও ভিডিও উদ্ধারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আদালত আসামিদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৬ ঘণ্টা আগে