
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে একটি মেইল ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে উদ্ধারকাজ শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে একবার ট্রেন চলাচল চালু করা হলেও কিছুক্ষণ পর দুপুর ১২টা ৫০ মিনিটে আবার বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ প্রচেষ্টায় বেলা ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ৭টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। উদ্ধার শেষে পার্শ্ববর্তী দৌলতকান্দি স্টেশনে আটকে থাকা পারাবত এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন ছাড়ার পর আউটার সিগন্যাল অতিক্রম করতেই এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন সমস্যার সমাধান করে বেলা ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় ভৈরব স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ও ঢাকাগামী এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন। এ ছাড়া কুলিয়ারচর স্টেশনে বিজয় এক্সপ্রেস, নরসিংদীর দৌলতকান্দিতে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, খানাবাড়িতে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তুর্ণা নিশিতা ও তিতাস কমিউটার ট্রেন আটকা পড়ে।
ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ জানান, স্টেশনের আউটার সিগন্যালের কাছে রাত সাড়ে ৩টার দিকে মেইল ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টায় আখাউড়া থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। সিঙ্গেল লাইন চালু করলে দুপুর সোয়া ১২টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন ছাড়ে। কিন্তু আউটার সিগন্যাল পার হলে ইঞ্জিন বিকল হয়ে পুনরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ৩টায় উদ্ধারকাজ শেষ করলে চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কামরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ৩টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কামরুজ্জামান আরও জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

ব্রহ্মপুত্র নদে তীব্র নাব্য সংকটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ নৌপথ ফুলছড়ি লটঘাটে নৌচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। নদীতে পানি না থাকায় এই নৌ চ্যানেল দিয়ে আর নৌকা চলাচল করতে পারছে না। এতে বড় অঙ্কের লোকসানে পড়েছেন ইজারাদার। একই সঙ্গে নৌ যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় চরাঞ্চলের মানুষের...
৬ মিনিট আগে
নেত্রকোনার হাওরে বোরো ধান শিষ ছাড়তে শুরু করেছে। আগাম বন্যার হাত থেকে একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়ে পুরোপুরি কাজ শেষ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের ২৪ দিন পেরোলেও শুধু বাঁধে মাটি কাটার কাজ শেষ করা হয়েছে। এখনো বাকি বাঁধের মাটি পিটিয়ে বসানো, দুর্বাঘাস লাগানো...
১৪ মিনিট আগে
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন...
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি রাত সাড়ে ৯টার দিকে বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে মেসার্স ধুনট ফিলিং স্টেশনে আসে। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকেরা ফিলিং স্টেশনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা...
১ ঘণ্টা আগে