
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচপীর মাজারের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে পাশেই থাকা বৃদ্ধ নুরুজ্জামান আকন্দ উদ্ধারকাজে এগিয়ে আসেন। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে পেছন থেকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিতে ভাঙচুর চালায় এবং একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, সড়ক থেকে পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহনের চালকেরা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস ও ভোরের শীত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
২৪ মিনিট আগে
বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে...
২৯ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
৪৩ মিনিট আগে