
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদক নিরাময়কেন্দ্র (রিহাব সেন্টার) থেকে ফেরা এক যুবক তাঁর চাচাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর নিজের গলা নিজেই কেটে আহত হন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক লেবু মিয়া (৮০) পাঠানপাড়া গ্রামের মৃত মেওয়া মিয়ার ছেলে এবং আহত মোস্তাকিন মিয়া (২৫) একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুর রাজ্জাক লেবু মিয়া তাঁর প্রতিবেশী এবং চাচাতো ভাতিজা মোস্তাকিন মিয়াকে অস্বাভাবিক চলাফেরা করতে দেখে ভালোভাবে এলাকায় চলাফেরা করার জন্য বলেন। এ কথা শুনে মোস্তাকিন উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে মোস্তাকিন তাঁর ঘর থেকে দা নিয়ে এসে লেবু মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে লেবু মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
পরে অভিযুক্ত মোস্তাকিন তাঁর হাতে থাকা দা দিয়ে নিজের গলায় পোঁচ দিলে গলায় গুরুতর জখম হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে লেবুকে মৃত অবস্থায় দেখতে পায়। মোস্তাকিনের গলায় গুরুতর জখম দেখতে পেয়ে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় ও পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেবু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মোস্তাকিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পুলিশি হেফাজতে পাঠানো হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা যায় অভিযুক্ত মোস্তাকিন প্রায় ছয় মাস আগে মাদক নিরাময়কেন্দ্র ছিল। ছোট খাটো বিষয় নিয়ে প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১৪ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে