
কিশোরগঞ্জে ভূমি-সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় উদ্বোধনের পরই কিশোরগঞ্জের মেলা প্রাঙ্গণগুলো থেকে নাগরিকদের তাৎক্ষণিক ভূমিসেবা দেওয়া শুরু হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মেলায় নাগরিকেরা অনলাইন ও মেলা বুথের মাধ্যমে খুব সহজে বিভিন্ন সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন। এ ছাড়া মেলা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রের লাইসেন্স প্রদান করা হবে।
মেলা উপলক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে শিক্ষার্থীদের ভূমি-সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ প্রমুখ।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে