
ফেনীর সোনাগাজীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়িও। এতে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার দুপুরে সোনাগাজী পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরেজমিনে এসব চিত্র দেখা গেছে। ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ উপড়ে পড়ে। অনেক জায়গায় গাছের ডালপালা ভেঙে বসতবাড়ির ওপর পড়ে। উপজেলার বিভিন্ন গ্রামে কাঁচা ও আধাপাকা ঘরের টিনের চাল উড়ে গেছে। কোথাও কোথাও গাছ পড়ে ঘরের দেয়াল ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, ``দুপুর বেলা হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর শুরু হয় তীব্র ঝড়। অল্প সময় স্থায়ী হলেও ঝড়ের তাণ্ডব ছিল ভয়াবহ। গাছ পড়ে বিভিন্ন এলাকার সড়ক বন্ধ হয়ে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।'
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোস্তফা কামাল বলেন, ``ঝড়ের সময় গাছের ডালপালা বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ে। কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটিও ভেঙে গেছে। এতে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইন সচল করতে কাজ করছেন। তবে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ``কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।'

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
২৩ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
৩১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩৫ মিনিট আগে