
কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি অটোরিকশা বডি তৈরির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্যারেজ মালিক। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া পাকিস্তান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব নদীঘাট ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যারেজের মালিক নাঈম মিয়া জানান, তাঁর গ্যারেজে অটোরিকশা মেরামতের পাশাপাশি পুরোনো বডি তৈরির কাজ করা হয়। রড বাঁকানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এতে গ্যারেজের দুটি কক্ষের বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মিয়া বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কিছু সময় পর তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভৈরব বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের কারণে জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলে প্রায়ই সমস্যা হয়। যানজট নিরসন করা গেলে ফায়ার সার্ভিস আরও দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৪ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩২ মিনিট আগে