প্রায় তিন বছর পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে (ভারতীয় অংশ) ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এই পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। গত বৃহস্পতিবার থেকে চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে।
চেকপোস্ট খুলে দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম। তিনি বলেন, ‘দর্শনা-গেদে সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। আমরা দর্শনা জয়নগর ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
ইমিগ্রেশন ইনচার্জ জানান, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রাখা হয়। মাঝের দিকে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলেও ২০২১ সালের ৫ ডিসেম্বর থেকে তাও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথে ভারতীয়রা চলাচল করতে পারলেও বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেননি। তবে এ বন্দর দিয়ে রেলপথে মালামাল আমদানি চালু ছিল।
এ দিকে দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট খোলায় আনন্দিত এই রুটে নিয়মিত যাতায়াতকারীরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় বলেন, ‘দর্শনা আন্তর্জাতিক বন্দর দিয়ে সড়ক পথে ভিসা দেওয়া শুরু হয়েছে। যার ফলে এ রুট দিয়ে এখন বৈধভাবে যাত্রী যাতায়াত করতে পারবেন। এর ফলে কষ্ট কমল প্রায় ১৫-২০ জেলার মানুষের। হাজার হাজার যাত্রী আসা যাওয়ায় দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, ‘এই চেকপোস্ট দিয়ে সরকারের প্রচুর রাজস্ব আয় হয়। চেকপোস্টটির কারণে সরকারের পাশাপাশি জনগণও লাভবান হয়। আমরা বেশ খুশি, দীর্ঘদিন পর চেকপোস্টটি চালু করার জন্য।’

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
৩ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
৫ ঘণ্টা আগে