Ajker Patrika

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাপ্রধান।

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার ময়নামতি সেনানিবাস এলাকায় ক্যাম্পাসের উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই প্রতিষ্ঠান চিকিৎসাশিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তর কর্তৃক প্রদত্ত প্রায় ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সেনানিবাসসংলগ্ন প্রায় ৭ দশমিক ০৭ একর জমির ওপর কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে।

আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো। একই সঙ্গে কলেজের পাশে ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা ভবিষ্যতে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাপ্রধান।
কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাপ্রধান।

বর্তমানে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশে-বিদেশে কর্মরত রয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, আগামী শিক্ষাবর্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে

প্রাকৃতিক দুর্গ ইরান কেন দুর্জেয়, স্থল অভিযানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র

আজকের রাশিফল: অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি মারা বন্ধ করুন, মোবাইল পাসওয়ার্ড বদলান

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে: সংসদে শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত