খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাত থানা পেয়েছে নতুন ওসি।
আজ বুধবার কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ১২ এপ্রিল কেএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, পুলিশ পরিদর্শক রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. জসিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
৬ মিনিট আগে
শেরেবাংলা নগর থানার অন্য পুলিশ সদস্যরা গুরুতর আহত এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল হৃদয়কে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। তাঁকে গ্রেড-২ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার।
১ ঘণ্টা আগে