
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন তালহা স্পিনিং মিলের পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পরনে সাদা টি-শার্ট ও প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।
ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। তবে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। শুক্রবার (১২ জুন) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
৫ মিনিট আগে
কল্পনা চাকমার অপহরণ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
১৭ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায় এবং রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বধলা...
২০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম কলমাকান্দা উপজেলার ছোট শৌলজান...
২৭ মিনিট আগে