
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল তিন ছিনতাইকারী। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি দেখার পর ব্যাটারিচালিত রিকশায় থাকা ছিনতাইকারীদের মোটরসাইকেলে করে ধাওয়া করেন টহলে থাকা এসআই সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)।
শেরেবাংলা নগর থানার এই দুই পুলিশ সদস্য একপর্যায়ে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় তিনজনের মধ্যে এক ছিনতাইকারী হঠাৎ এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল হৃদয়কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তবে অন্য দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার অন্য পুলিশ সদস্যরা গুরুতর আহত এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল হৃদয়কে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রশাসনিক ভবন থেকে বের করে হাসপাতালে নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন, তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।
৭ মিনিট আগে
নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মোস্তফা তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
২৩ মিনিট আগে