খুলনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি মতে,নিজ বাড়ি–ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদেশি রিভলবার, পিস্তল, দুটি শাটার গান, চারটি ম্যাগজিন ও ৩৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি সিন্ডিকেটের সহায়তায় এসব আগ্নেয়াস্ত্র এনে নগরীতে বিক্রি করতেন বলে জানা যায়।
আজ শুক্রবার নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় এক ব্রিফিংয়ে কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে এই তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা শেখপাড়ার ডাল মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়ার ডাল মিল এলাকায় এলপিজি গ্যাস ব্যবসায়ী নামে পরিচিত শহিদুল ইসলাম (৩৩)। তিনি গ্যাস ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল রাত ৮টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।’
তিনি বলেন, ‘পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগে কোনো থানায় মামলা পাওয়া যায়নি। তিনি প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছেন।’ তবে এই অস্ত্র সীমান্ত এলাকা থেকে এনে নগরীতে বিক্রি করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএমপি কমিশনার আরও বলেন, ‘ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’ এই ব্যবসার সঙ্গে আর কারা কারা জড়িত এবং অস্ত্র কাদের কাছে বিক্রি করেছেন, সেসব ব্যক্তিকে খুঁজে বের করতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানান তিনি।

বর্তমানে দেশে প্রায় ৬ কোটি শিশু রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে শিশুর সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ। এর মধ্যে লাখো পথশিশু, গৃহকর্মী ও শ্রমজীবী হিসেবে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে।
১৭ মিনিট আগে
প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন—এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন বন্ধুত্বের এহেন চরম অবমাননায়। ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’—স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
২৫ মিনিট আগে
দেশের অভিন্ন নদীগুলোকে প্রবহমান করতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ফারাক্কা চুক্তিসহ নদীর সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার।
৩৮ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এক মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে লাঞ্ছিত ও প্রকাশ্যে মাইকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন
৪৩ মিনিট আগে