
খুলনা নগরীতে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাগায় তিনি রক্ষা পেয়েছেন।
খুলনা সদর থানার বাগমারা এলাকায় আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে গুলির ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী আশিক নগরীর শের-এ-বাংলা রোডের হাজী বাড়ির মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন ব্যবসায়ী আশিক। কিছুক্ষণ পর আশিককে লক্ষ্য করে দুই যুবক গুলি করে পালিয়ে যান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাগে।
জানতে চাইলে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
৬ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মৃত্যুর জেরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের মানসিক নিপীড়নের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ।
১৩ মিনিট আগে
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে
‘উৎসবে গর্বে দায়িত্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা ও সনদ প্রদান দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে