
যশোরের চৌগাছার একই এলাকার সমবয়সী দুই বন্ধু। পড়াশোনাসহ দিনের অধিকাংশ সময় একসঙ্গে চলাফেরার কারণে এলাকার লোকজনের কাছেও ভালো বন্ধু হিসেবে পরিচিত তাঁরা। জীবনের অসময়ে দুই বন্ধুর মৃত্যুও হলো একসঙ্গে। দুই বন্ধুর কবর হবে পাশাপাশি।
গতকাল শুক্রবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়। রাত পৌনে ৯টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বাদ জোহর চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দুই বন্ধুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
নিহতেরা হলেন—ইব্রাহিম হোসেন (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৭)। তাঁরা দুজনই ঘনিষ্ঠ বন্ধু। ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে।
পুলিশ বলছে, দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টায় দিকে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোররাতে জাহাঙ্গীরেরও মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রাত সাড়ে ৮টার দিকে দুই বন্ধু চৌগাছা থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। পথে চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের কাজী ফার্ম থেকে ২০০ গজ দূরে চৌগাছা-মহেশপুর সড়কে হঠাৎ চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক ইব্রাহিম ও তাঁর সঙ্গে থাকা বন্ধু জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়। জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
এ দিকে দুই বন্ধুর একসঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গ্রামে নেমেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছে, দুই বন্ধু একসঙ্গেই বেড়াতেন। বেশির ভাগ সময় এক মোটরসাইকেলে চলতেন। গতকালও এক মোটরসাইকেলে একসঙ্গে যাচ্ছিলেন চৌগাছা থেকে মহেশপুর। দুর্ঘটনায় মারাও গেলেন একসঙ্গে। একসঙ্গে জানাজা ও সমাহিত হতে যাচ্ছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তাঁদের পারিবারিক কোনো অভিযোগ নেই।’
আরও খবর পড়ুন:

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১৩ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
২৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে চার দিনের মধ্য দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের...
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে ভুট্টাখেতে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনিতে একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে