Ajker Patrika

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০: ১৯
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ
ওহিদুল ইসলাম বাদল। ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ওহিদুল ইসলাম বাদল নামের যুবদলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

বাদল উপজেলার তেতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন বাদল। পথে চক্রাখালী বাজারে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। বাদলের বুকে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনা তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত