Ajker Patrika

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১: ৩৬
ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

ম্যানেজার ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্তোরাঁয় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সেখানে তিনটি চেয়ার এবং একটি গ্লাস ভাঙচুর করে। এ সময় উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া খুলনার সন্ত্রাসী নুর আজিমের সহযোগী ফাকাব্বির চাইনিজ প্যালেসের ম্যানেজারকে ফোন দেয়। কিন্তু তিনি ফোন ধরতে পারেননি। পরে বুধবার বিকেলে ফাকাব্বিরের সহযোগীরা হামলা চালিয়ে রেস্তোরাঁর তিনটি চেয়ার এবং একটি পানি খাওয়ার গ্লাস ভেঙে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত