
রূপসায় আক্তার ঢালী হত্যাকাণ্ডের পর আতঙ্ক কাটেনি পরিবারের সদস্যদের মধ্যে। এ ঘটনায় তিন দিনেও পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। আসামি গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যার পর দুর্বৃত্তের গুলিতে আক্তার ঢালীর মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, বাড়ির সামনে একটা মানুষকে গুলি করে হত্যা করল আর পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারল না। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাঁরা আরও জানান, একই আসামিরা পিতা এবং পুত্রকে হত্যা করেছে। তারা গ্রেপ্তার না হওয়ায় ঢালী পরিবারের সদস্যরা মামলা করতে ভয় পাচ্ছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, আতিয়ার ঢালী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। মামলা দেওয়ার জন্য পরিবারকে অনুরোধ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, খুলনার রূপসায় ছেলে জয় ঢালীকে গলা কেটে হত্যার ৫১ দিনের মাথায় তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্জনীমহল শহীদের মোড়ের ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
১৪ মিনিট আগে
পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (২৭) নামের আরও এক ফেনসিডিল কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। নাটোর রেল স্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্রান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহার সামগ্রী।
১ ঘণ্টা আগে