
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলার চার উপজেলায় বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এলিট ফোর্স এসআরবি, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে রূপসা, দিঘলিয়া, তেরখাদা ও বটিয়াঘাটা উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়। মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজ বুধবার বেলা সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। তিনি বলেন, অভিযানের প্রধান লক্ষ্য মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার। খুলনায় মাদককেন্দ্রিক বিরোধ থেকেই অধিকাংশ টার্গেট কিলিং হচ্ছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, চলতি বছরে এখন পর্যন্ত খুলনা জেলায় ৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২৫টির রহস্য উদ্ঘাটন হয়েছে, ১০টি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
পুলিশের হিসাব অনুযায়ী, ৩৫টি হত্যাকাণ্ডের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে ৯টি, মাদককেন্দ্রিক ঘটনায় ৩টি, সামাজিক কারণে ১৩টি, রাজনৈতিক কারণে ২টি এবং অজ্ঞাত কারণে ২টি। এ ছাড়া নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ২টি এবং পারিবারিক কলহের কারণে ঘটেছে ৪টি হত্যাকাণ্ড।
খুলনার ভৌগোলিক অবস্থানের কারণে অপরাধীদের দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাওয়ার সুযোগ থাকে বলে জানান এসপি। তিনি বলেন, খুলনা শহর নদীবেষ্টিত। রূপসা নদী ও ভৈরব নদের এপারে নগরী এবং ওপারে জেলার বিভিন্ন এলাকা। ফলে অপরাধীরা অপরাধের পর দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে পারে, যা তাদের গ্রেপ্তারে জটিলতা তৈরি করে। পাশাপাশি রূপসা উপজেলা ঘনবসতিপূর্ণ হওয়ায় অপরাধীরা সহজেই সেখানে আত্মগোপন করতে পারে।
অপরাধ দমনে এক সপ্তাহের চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপার বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এসব অস্ত্রের কিছু এখনো সন্ত্রাসীদের কাছে রয়েছে।

টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৪৪ মিনিট আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২৭টি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।
১ ঘণ্টা আগে