
পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৫৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।
আজ রোববার খুলনার খালিশপুর মুজ্গুনী পার্ক এলাকার একটি চারতলা ভবন থেকে পুলিশের গোয়েন্দা শাখার সহযোগিতায় দিঘলিয়া থানা-পুলিশ নাসিমকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ২০ জুন পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় নাসিম প্রধান আসামি। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা। নাসিম একটি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ জানা, গত বুধবার সন্ধ্যার দিকে দিঘলিয়া থানার একটি বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও একাধিক হত্যা মামলার আসামি নাসিমকে গ্রেপ্তারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় যায়। এ সময় তাঁর অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় পুলিশের তিনজন সদস্য আহত হন।

পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
৪ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
৭ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তরাশ মডেলের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ...
১৯ মিনিট আগে
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে