
কুষ্টিয়ার খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে ভূরিভোজের আয়োজন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মীদের আপ্যায়নের জন্য এই ভূরিভোজের আয়োজন করেন রিপন হোসেন নামের বিএনপির এক নেতা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
জানা যায়, বুধবার রাতে বিদ্যালয়ে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মণ মাংস ও বিরিয়ানি রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। এ সময় শিশু শিক্ষার্থীরা বারবার রান্নার কাছে ছুটে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দোতলার অফিস ছিল নীরব। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেড়িয়ে এলেন আনিসুর রহমান নামের এক শিক্ষক।
পুরোনো ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময় তাঁর গল্পে রান্নার গন্ধ ভেসে আসছিল নাকে। তিনি গল্পের ছলে বললেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের কি আর আটকে রাখা যায়। ওরা বারবার ছুটে আসে বাবুর্চির কাছে। অনেক চেষ্টা করে ওদের (ছাত্র-ছাত্রী) কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’
স্কুলের শিক্ষকেরা অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সব কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিএনপির কর্মীদের ভূরিভোজের রান্না করার স্থানের পাশে ছিল শিশুদের শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখা কষ্টকর ছিল।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এক যুগের বেশি সময় স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা দখল করে রেখেছেন। যে কেউ, যেকোনোভাবে মাঠ ও স্কুলের আঙিনা ব্যবহার করছে। এর ফলে শ্রেণি পাঠদান ও শিশুদের মনের ওপর প্রভাব ফেলে। তাঁরা এর প্রতিকার দাবি করেন।
এ বিষয়ে জানতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
ভূরিভোজের আয়োজক রিপন হোসেন নিজেকে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করে প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি দুঃখ প্রকাশ করেন।
অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।’
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, ‘স্কুল চলাকালে ভূরিভোজের আয়োজনের বিষয়টি আমি জানি না। প্রধান শিক্ষক আমাকে জানাননি।’
জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণমাঠ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুধু জানতাম বিকেলে স্কুলের মাঠে অনুষ্ঠান আছে।’

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
২ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৩ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৩ ঘণ্টা আগে