অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
অনলাইনে বিমানের টিকিট বিক্রি ও বুকিংয়ের টাকা অগ্রিম নিয়ে গ্রাহকদের টিকিট না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চাওয়া হয়। এসব হিসাবে ৪ কোটি ১০ লাখ ৯৪৬ টাকা রয়েছে বলে সিআইডির আবেদনে বলা হয়।
সিআইডির উপপরিদর্শক মো. জহির রায়হান এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি ও বুকিং গ্রহণ করলেও গ্রাহকদের টিকিট সরবরাহ করেনি এবং অর্থ আত্মসাৎ করেছে। গত বছরের ২ আগস্ট চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েম অফিস বন্ধ করে কানাডায় পালিয়ে যান।
হিসাবগুলো পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন গ্রাহক এবং সাব এজেন্সি বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা জমা দিয়েছেন। এটা প্রতারণা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর বিধান মোতাবেক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অন্যথায় হিসাবগুলোতে স্থিতি অর্থ অন্যত্র হস্তান্তর বেহাত হওয়ার শঙ্কা রয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপুকুর বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
১৬ মিনিট আগে
নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সজীব মিয়া (১৪) মারা গেছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৫ মিনিট আগে
আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের নির্ধারিত শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ভবনের লে-আউট নকশা অনুমোদন দেন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট জমিটি মাঠ হিসেবে চিহ্নিত থাকলেও তা গোপন রেখে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়...
৪৪ মিনিট আগে
ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে