যশোরের চৌগাছায় পরিত্যক্ত অবস্থায় জং ধরা ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মেহগনি বাগান থেকে একটি পুরাতন টিনের বাক্স থেকে এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার বিকেলে উপজেলার সৈয়দপুর গ্রামের ইউনুস আলীর মেহগনি বাগানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিল।
মাটি খোঁড়ার একপর্যায়ে সন্ধ্যার দিকে একটি জং ধরা টিনের বাক্স পান। সেটি উদ্ধারের পর শ্রমিক ও জমির মালিক বিষয়টি সৈয়দপুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেনকে জানান। কবির হোসেন বিষয়টি থানা পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত জনসাধারণের সামনে বাক্সটি খুলে রাইফেলের পুরাতন অকেজো ৫৫০ রাউন্ড উদ্ধার করে।
ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি মূলে উদ্ধারকৃত অকেজো ৫৫০টি গুলি জব্দ করা হয়েছে।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৭ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে