খুলনা জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জয়নাল আবেদীন নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জয়নাল আবেদীন খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বুকে ব্যথা ওঠে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (হার্ট ফাউন্ডেশন) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। শুক্রবার রাতে পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে রওনা হলে গোপালগঞ্জে পৌঁছানোর পর তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য কারাগার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ। পথে গোপালগঞ্জে মারা যান তিনি।

রাজশাহীর দুর্গাপুরে কোরবানির ঈদ সামনে রেখে স্টেরয়েড ও ব্রয়লার ফিড ব্যবহার করে গরু-ছাগল মোটাতাজা করার অভিযোগ উঠেছে। প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এ ধরনের পশুর মাংস মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারীর দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ দুজনের আয়কর নথির জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ প্রোগ্রামের প্রায় ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ভাগ
১৪ মিনিট আগে