Ajker Patrika

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৬
যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১
অস্ত্রসহ গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশারফ হোসেন উপজেলার জোড়পুকুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনী জানায়, গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে মেহেরপুর সেনাক্যাম্প ও র‍্যাব-১২-এর সদস্যরা মোশারফ হোসেনের বাড়ি তল্লাশি করে ভারতীয় একটি ওয়ান শুটার পিস্তল ও দুটি তাজা গুলি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা (মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড) রয়েছে বলে যৌথ বাহিনীর বিবৃতিতে জানানো হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, অস্ত্রসহ মোশারফ গ্রেপ্তার হওয়ার ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে। তাঁকে দুপুরে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত