
ঘূর্ণিঝড় রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৩২ হাজার ৯৫৯ হেক্টর চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘেরগুলোতে চাষ করা ৭ হাজার ৬৩০ টন চিংড়ি, ১ হাজার ১৭১ লাখ চিংড়ি পোনা, ১৫ হাজার ৫৭৮ টন সাদা মাছ ও ১৭২ টন কুঁচে ভেসে গেছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ৭৭২ কোটি ১৭ লাখ টাকা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে চলতি বছর চিংড়িসহ সাদা মাছের উৎপাদন অর্ধেকে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। যার বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে চিংড়ি রপ্তানি খাতে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৪০ হাজার ৫১৫টি মাছের ঘের এবং ৮ হাজার ১০০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খুলনায় ৯ হাজার, বাগেরহাটে ২ হাজার ৭০০ ও সাতক্ষীরায় ৩ হাজার ৯০০ মাছের ঘের লবণপানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ওই তিন জেলায় ৮ হাজার ১০০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেড়িবাঁধ ভেঙে সাদা মাছের পাশাপাশি বহু চিংড়ি নদীতে ভেসে গেছে। এতে শুধু চিংড়ি খাতে প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে ৩৩২ কোটি টাকা।
পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মাছ চাষিরা জানান, ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে বিপুল পরিমাণ সাদা মাছ ও চিংড়ি নদীতে ভেসে গেছে। এতে চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফএ) পরিচালক এম এ হাসান পান্না বলেন, ‘এমনিতেই এখনো চিংড়ির উৎপাদন কম। এ কারণে প্রতিবছর আমাদের লোকসান গুনতে হচ্ছে। তার ওপর ঘূর্ণিঝড় রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাদা মাছের সঙ্গে বহু চিংড়ি ঘের ভেসে গেছে। এতে হাজার কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে।’
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল বলেন, চাষিদের ফের ঘুরে দাঁড়াতে হলে ঘের থেকে জলোচ্ছ্বাসের পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘের প্রস্তুত করে ভর্তুকি মূল্যে পোনা সরবরাহ করতে হবে। কারণ, যেসব চাষি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের টাকাপয়সা তো সব ঘেরে শেষ হয়ে গেছে। তাঁদের আর্থিকভাবে সাহায্য প্রয়োজন।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ১ লাখ ২৫ হাজার টন চিংড়ি উৎপাদন হয়েছিল। যেখান থেকে রপ্তানিযোগ্য চিংড়ি বিদেশে রপ্তানি করে ২ হাজার ৪১২ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল।

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩ মিনিট আগে
বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১০ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
১০ ঘণ্টা আগে