খুলনার রূপসায় প্রতিপক্ষের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকায় সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সাব্বির (পূর্ণ পরিচয় জানা যায়নি) ও সাদ্দাম হোসেন (২৯)। নিহত সাদ্দাম হোসেন খুলনা সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। আহত হয়েছেন মিরাজ ওরফে ‘কাউয়া মিরাজ’ (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন খুলনার আলোচিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন যুবক। হঠাৎ ৫–৭ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুলিবিদ্ধ হন সাদ্দাম ও মিরাজ।
সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মিরাজকে স্থানীয় নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তিনি পালিয়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন সোহাগের বাড়িতে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
রূপসা থানার রাজাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আশরাফুল আলম বলেন, ‘হতাহত তিনজনই “গ্রেনেড বাবু”র গ্রুপের সক্রিয় সদস্য। ওই বাড়িতে তাঁরা একত্রিত হয়েছিলেন। প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও দু’ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৪ ঘণ্টা আগে