
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারটির মালিক ব্যবসায়ী কাজী হামিদুল হক। গাড়িটি নীল রঙের। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটির চালক আটক হননি।
কাজী হামিদুল হক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল হকের ভাই। বিষয়টি ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে পুলিশ।
জানতে চাইলে ব্যবসায়ী কাজী হামিদুল হক বলেন, ‘খুলনা মেট্রো গ-১১-০৮৩৭ নম্বরের গাড়িটি আমার। তবে তদন্তাধীন অবস্থায় আমি কোনো বক্তব্য দিতে চাই না।’
উল্লেখ্য, কাজী আমিনুল হক ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশ ত্যাগ করেন।
ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। সে সময় তাঁরা সিসিটিভি ফুটেজ গায়েব করা ও প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন। একই সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশসহ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন—বেপরোয়া গাড়িটি ও এর চালককে শনাক্তের জন্য।
সে সময় অবরোধস্থলে উপস্থিত হয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল জানান, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে বড় সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ২৪ ঘণ্টা পার না হতেই আজ শুক্রবার বেলা ১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানিয়েছেন, সন্দেহভাজন গাড়িটি ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সহপাঠীকে হারানোর বেদনায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন শোকে স্তব্ধ। গত ৩০ মার্চ সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের স্নাতকোত্তরের শিক্ষার্থী মৌমিতা হালদার।

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে আত্মীয়ের বাড়ি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যাটারিচালিত ভ্যানচালক আ. রব মুন্সি (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়েরের পর গত সোমবার সন্ধ্যায় অভিযান...
১০ মিনিট আগে
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম শান্তা বলেন, ‘শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। বিদ্যালয়ে কোনো টিউবওয়েল নেই। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পাশের বাড়িতে যেতে হয়। বাংলার শিক্ষক থাকলেও গণিত ও ইংরেজির শিক্ষক নেই। শিক্ষক না থাকলে কীভাবে পড়ালেখা হবে? আমি নবম শ্রেণিতে পড়ি।
৪১ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে