খুলনার বাজারে মৌসুমের শুরুতেই শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি, ক্রেতা সাধারণের নাগালের বাইরেই রয়েছে।
এছাড়া এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ২৫ টাকা, দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা ও খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়েছে।
তবে উল্টো দাবি করছেন বিক্রেতারা। তারা বলছেন, সবজির সরবরাহ কমেছে। কারণ, ঘূর্ণিঝড়ে খেতের ক্ষতি হয়েছে।
শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা মো. হাকিম বলেন, সিত্রাংয়ের কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কম রয়েছে। তাই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।
খাদ্যদ্রব্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। এতে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বাজার নিয়ন্ত্রণে আমি প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোসাদ্দেক হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে সবজির তেমন ক্ষতি হয়নি। যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য পণ্যের দাম বাড়ার কথা নয়। মূলত একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়েছেন।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়া আকুঞ্জি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
খুলনা মহানগরীর শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা সজীব বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে চিনির দাম কেজিতে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে।

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলা ভবনের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...
১ ঘণ্টা আগে
আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।
২ ঘণ্টা আগে