
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরেন শিক্ষার্থীরা।
প্রধান ফটকে অবস্থান নিয়ে ফটকে কুশপুত্তলিকা টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।
বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও হুমকির অভিযোগ এনে ওই শিক্ষকের পদত্যাগ দাবি করেন তাঁরা। শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম নারী শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন।
এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। তিনি সমকামিতা সাপোর্ট করেন। অনেক শিক্ষার্থীকে তাঁর বাসায় ডেকে অফার করা হয়েছে। আমরা তাঁর বহিষ্কার চাই।’
এর আগে গত ৮ অক্টোবর এসব অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বনবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় সবুজ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে