যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে খুলনার ছয়টি কলেজ রয়েছে।
বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, খুলনার শতভাগ অকৃতকার্য ছয়টি প্রতিষ্ঠান হলো—মডেল মহিলা কলেজ, ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ‘এ বছরও শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।’










