
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভের পর এবার মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত ছাত্র-জনতা।
আজ রোববার বেলা ১১টার দিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের মধ্যে সংগঠক মো. সেলিম মিয়া বলেন, ‘আসামিদের অবিলম্বে ফাঁসির দাবি করছি আমরা। ফাঁসি না দিয়ে আমরা ঘরে ফিরব না।’
এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি সাদিয়া ইসলাম বলেন, ‘নারীর ওপর এমন নির্যাতন আমরা সইব না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে আমরা পথে থাকব।’
বিক্ষোভকালে সেনাবাহিনীর সদস্যরা আদালত চত্বর ঘিরে রাখেন। তাঁরা ছাত্র-জনতাকে আইনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান। দুপুরে আদালতের সামনের সড়কে ছাত্ররা জোহরের নামাজ আদায় করেন।
এরপর বেলা ২টার দিকে সেনাবাহিনীর অনুরোধে সেখান থেকে বিক্ষোভকারীরা চলে যান মাগুরা শহরের ভায়না মোড়ে। সেখানে গিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষোভের অন্যতম নেতৃত্বদানকারী সাদিয়া বলেন, ‘আমাদের দাবি ধর্ষকদের ২৪ ঘণ্টার ভেতরে ফাঁসি দেওয়া। তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’
এদিকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি না হওয়ায় এখনো কোনো নির্দেশনা তিনি আদালত থেকে পাননি।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কেজি গাঁজাসহ নূর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়...
৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও সরাসরি বার্তা দেওয়া হয়েছে, সৌদি আরব...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজির পর অবশেষে বন্ধ হলো অবৈধ টোল আদায়। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই টোল আদায় বন্ধ করে দেয়...
২ ঘণ্টা আগে