
কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন গিয়াস উদ্দিন ও মো. নুরুজ্জামান। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। দুই পরিবারের শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।
বেলা ২টা ২০ মিনিটে কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাসটি। বাসের ভেতরে থাকা ৬ জন যাত্রী ও কোলে থাকা দুই শিশুর পরিচয় মিলেছে। তাঁরা হলেন গিয়াস উদ্দিন ইমরান (৪৫), তাঁর স্ত্রী লিটা খাতুন (৩৭) এবং তাঁদের সন্তান আবুল কাসেম সাফি (১৭) ও আয়েশা বিনতে গিয়াস (১৩)। গিয়াস খোকসা উপজেলার শোমসপুর গ্রামের বাসিন্দা।
গিয়াস কুমারখালী পৌর ভবন এলাকার মৃত বকুল বিশ্বাসের জামাতা। শ্বশুরবাড়িতে ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকার তাকওয়া ফুড প্রোডাক্টের কারখানায় ফিরছিলেন।
বাকিরা হলেন মো. নুরুজ্জামান (৩২), তাঁর স্ত্রী আয়েশা আক্তার (৩০) এবং তাঁদের সন্তান নওয়ারা আক্তার (৪) ও আরশান (৭ মাস)। তাঁরা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কচুয়া ইউনিয়নের খোন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। নুরুজ্জামান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই দুটি পরিবারের মধ্যে আয়েশা, আরশান ও আয়েশা বিন্তে গিয়াস নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
জানতে চাইলে মোবাইল ফোনে নুরুজ্জামান বলেন, ‘বাড়ির কাছাকাছি হওয়ায় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়া-আসা করি। ছুটি শেষে সৌহার্দ্য পরিবহনে করে ঢাকা যাচ্ছিলাম। পথে ফেরিতে ওঠার সময় গাড়ি সিরিয়ালে ছিল। তখন আমি আর বড় মেয়ে নাওয়ারা বাস থেকে নেমে যাই। আর স্ত্রী আয়েশা ও ছোট মেয়ে আরশান বাসেই ছিল। পরে বাসটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি।’
এ বিষয়ে যাত্রী গিয়াস উদ্দিন বলেন, ‘বাসের সঙ্গে আমার স্ত্রী লিটা ও মেয়ে আয়েশা পানিতে ডুবে গেছে। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনো পাইনি।’
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, কুমারখালী থেকে শিশুসহ আট যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাঁদের বাড়ি খোকসা ও শৈলকুপা উপজেলায়। আটজনের মধ্যে তিনজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
৩১ মিনিট আগে
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা সব সময় সম্ভব হয় না। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে আসে।
৩৮ মিনিট আগে
ছোট-বড় অন্তত আটটি নদ-নদী ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়ার জনপদ। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীর মতো নদীর সঙ্গে জেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল ওতপ্রোতভাবে জড়িত। নদীকেন্দ্রিক এই জেলায় প্রায়ই ঘটছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা। অথচ নদীবেষ্টিত কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের নিজস্ব....
৪২ মিনিট আগে
দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
১ ঘণ্টা আগে