খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আর্থিক বিষয় দেখভালের জন্য ইউজিসির একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
উপাচার্য না থাকায় গত দুই মাস ধরে বেতন-ভাতা পাননি কুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। গত ঈদুল আজহার বোনাসের অর্থও তাঁরা পাননি। এতে অনেকে আর্থিক সংকটে রয়েছেন। এ ছাড়া অর্থ ছাড় না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত চিঠিতে কুয়েটের আর্থিক বিষয় পরিচালনার জন্য কর্মকর্তা নিয়োগের কথা জানানো হয়।
এর আগে গতকাল সোমবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।
এ এস এম কাসেম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে কুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদানের নিমিত্ত সাময়িক সময়ের জন্য আর্থিক ক্ষমতা অর্পণ করা হলো।’
এর আগে গত ২২ মে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্য সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একদিকে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটে যেমনি অচলাবস্থা চলছে, তেমনি ২২ মে থেকে উপাচার্য না থাকায় সংকট আরও প্রকট হতে থাকে। এর মধ্যে কুয়েটের ভিসি নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিও বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নিচ্ছে। যেটি এখনো চূড়ান্ত না হওয়ায় আর্থিক ক্ষমতা দিয়ে আপাতত বেতন-ভাতার সমস্যা সমাধানের চেষ্টা করে শিক্ষা মন্ত্রণালয়।
অপরদিকে কুয়েটের বিগত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয় ইউজিসির প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং সদস্যসচিব করা হয় ইউজিসির প্রশাসন বিভাগের উপসচিব নুরনাহার বেগম শিউলীকে। এতে সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

তাঁর প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের প্রার্থী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। আর এই সময়ে সুস্থ হয়ে মোট ৭২ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। মারা যাওয়া ছেলেশিশুটির বয়স তিন মাস।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, ‘বাস্তা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও তাঁর বাবা মিলে একটি গুরুত্বপূর্ণ সরকারি খালের মুখ বন্ধ করে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ একটি স্থায়ী রাস্তা নির্মাণ করেন। কয়েক মাস আগে নির্মিত এই রাস্তা এখন খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে।’
১ ঘণ্টা আগে
হিজলা উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছেন।
৩ ঘণ্টা আগে