
বরিশালের মেহেন্দীগঞ্জে গভীর রাতে মেঘনা নদীতে যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ এই যৌথ অভিযান চালায়। এ সময় পাঙাশের পোনা ও জাটকা ইলিশ ধ্বংসকারী বেহুন্দি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। হিজলা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম রোববার সকালে এই তথ্য জানিয়েছেন।
হিজলা উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ শনিবার দিবাগত রাত ১টার দিকে মেঘনায় অভিযান চালায়।
অভিযানে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক ভূঁইয়া (৫০), বাউশিয়া গ্রামের জিয়া উদ্দীন (২৩), মেহেন্দীগঞ্জ উপজেলার আদর্শ নগর গ্রামের আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮), পশ্চিম লালখারাবাদ গ্রামের আলামিন হাওলাদার (৩৫), বাখরজা গ্রামের ইরশাদ হোসেন (৪৫), মিরলিরচর গ্রামের চুন্নু হাওলাদার (৪০), মাইদুল ব্যাপারী (৩৫), মেহেন্দীগঞ্জ গ্রামের সেলিম খান (৪৫), সাহিন হোসেন (৪৫), মো. সাব্বির (২৭) ও মো. আব্দুল্লাহ (২৬) নামের ১৩ জেলেকে আটক করা হয়। রাতেই তাঁদের ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের ভ্রাম্যমাণ আদালত।
হিজলা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গভীর রাতে মেঘনা নদীতে অভিযানে আটক ১৩ জেলেকে জরিমানা করা হয়েছে। অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘ দশ ঘণ্টা বন্ধ থাকার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানান তারা।
৪ মিনিট আগে
চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ মিনিট আগে
২০ জুলাই রাতে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় ভূরিভোজের আয়োজন করা হয়। এতে কলাগাছের পাতায় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসমাইল হোসেন বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে পাতা কাটার সিদ্ধান্ত নেন।
১৪ মিনিট আগে