যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ভিজিএফের চাল না পাওয়া লোকদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৮০ জন দরিদ্র মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও তাঁর অনুসারীরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের মারপিট করা হয়।
তখন উপজেলা পরিষদ চত্বরে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘারপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও হামলার অভিযোগে দুজনকে আটক করে। হামলায় বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী আহত হন। তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ঈদুল ফিতরের আগে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল দেওয়ার জন্য বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ২০০ জন দরিদ্র মানুষের তালিকা করা হয়। এই তালিকায় থাকা ৮০ জনকে স্লিপ ও চাল দেওয়া হয়নি। দরিদ্রদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাৎ কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘এবিষয়ে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মানববন্ধনে হামলাকারীদের বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় নয়ন ও ফিরোজ নামে দুইজনকে আটক করে। এ ব্যাপারে সবরকম আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বর্তমানে ভারতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফকে ফোন দিলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি। তবে ঘটনার সময়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যাকে মেরেছি, আজগর আমার ভাইপো হয়। এ নিয়ে তিনি আর মন্তব্য করেননি।’

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে