টানা ৩৭ দিন দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। আজ সোমবার বেলা ৩টা ৩৭ মিনিট থেকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ৪টার পর থেকে শিলা পড়তে শুরু করে। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ।
১০-১৫ মিনিট শিলাবৃষ্টিসহ ১ ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী বজ্রসহ বৃষ্টিতে মোট ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মার্চ মাসের ২৯ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ শুরু হয়। পুরো এপ্রিল মাস ছিল মাঝারি, তীব্র ও অতি তীব্র দাবদাহের সঙ্গে গরমের দাপট। এর মধ্যে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি ও পরদিন ৩০ এপ্রিল সর্বোচ্চ ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা স্বাধীনতার পর থেকে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা।
আজ বেলা ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের পর থেকেই চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের আকাশে কালো মেঘে ঢেকে যায়। বেলা ৩টা ৩৭ মিনিট থেকে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল বৃষ্টি।’
তিনি আরও বলেন, ‘এ সময় মোট ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে ডায়ামিটারে ১ সেন্টিমিটার শিলা রেকর্ড করা হয়েছে।’
এ আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘এই বৃষ্টির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ শেষ হয়েছে। আগামী ১২ থেকে ১৩ মে পর্যন্ত এ জেলায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিও হতে পারে।’
এদিকে টানা দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টিতে খুশি এ অঞ্চলের মানুষ। বৃষ্টি শুরুর পর শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষকে বৃষ্টির পানিতে ভিজতে দেখা গেছে। অনেকে উল্লাস উদ্যাপন করেছেন।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক আলতাফ মিয়া স্বস্তির নিশ্বাস ছেড়ে বলেন, ‘অনেক দিন ধরি গরমে মইরে যাচ্ছেলাম। এখন পানি (বৃষ্টি) হইল। ম্যাগ (মেঘ) আছে, আরও হতি পারে। খুব ভালো লাগছি। ভাড়া না হলিও শরীরডা একটু শান্তি পাইলো।’
চুয়াডাঙ্গা শান্তিপাড়ার কিশোর রুদ্র রাসেল বলেন, ‘টানা রোদ-গরমের পর এমন বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির পানিতে ভেজার লোভ আর সামলাতে পারলাম না। আমরা একসঙ্গে পাড়ার অনেকজন বৃষ্টিতে ভিজেছি।’
সদর উপজেলার তালতলা গ্রামের লিচুবাগানের মালিক পারভেজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিতে স্বস্তি লাগছে, কিন্তু শিলার কারণে লিচুর ক্ষতি হবে। কেবল কিছু লিচু হারভেস্ট করা শুরু হয়েছে। এখন গাছের লিচু পাকতে কিছুদিন সময় লাগবে। শিলাবৃষ্টিতে লিচুসহ সব ফসলেরই ক্ষতি হবে।’

ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পুরুষ ও তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের ধারণা, তাঁকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
৯ মিনিট আগে
সুমনের মা রুফিয়া বেগম বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে সুমনের সঙ্গে রিনার কথা-কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানতে পেরে তাঁরা দুজনকে মিটমাট করে দেন। রাতে তাঁদের মধ্যে কী ঘটেছে, তা তিনি জানেন না। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
১৪ মিনিট আগে
দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে এর সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান...
২৫ মিনিট আগে
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ জানায়, শনিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৫ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। গতকাল শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০২ মিটার।
৪২ মিনিট আগে