Ajker Patrika

খুলনায় রাতে ট্রেনের বগি, ভোরে বিএনপি কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭: ২২
খুলনায় রাতে ট্রেনের বগি, ভোরে বিএনপি কার্যালয়ে আগুন
নকশিকাঁথা ট্রেনটির এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

খুলনায় একই রাতে ট্রেনের একটি বগি ও বিএনপির এক কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার রাতে ট্রেনের বগিতে আগুন লাগে। পরে আজ মঙ্গলবার ভোরে বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ট্রেনের বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনটি খুলনায় পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে একটি বগিতে আগুন লাগে। বগিটির নম্বর এস-৫২২৫। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ আগুন নেভান।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। পরে সম্মিলিত প্রচেষ্টায় তা নেভানো হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আজ মঙ্গলবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থাকা একটি ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে আসে। কিছু সময় পর তারা সেখানে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত চলে যায়। দুজনের মুখে মুখোশ থাকায় তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নেভানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত