কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হলে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের আমিরুলের ঘরে একটি সংঘবদ্ধ দল চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় দেড় শ গজ দুরে নতুন পাড়া ডাঙ্গা মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাড়ির মালিক আমিরুল ইসলাম বলেন, ‘বাড়ির কাজ চলছে। তাই দরজা জানালা এখনো দেওয়া হয়নি। সেই সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় গতকাল রাতে ৩ থেকে ৪ জন বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোরেরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন।’
৫ নম্বর ইউপি সদস্য সজীব আহমেদ বলেন, ‘ঘটনা জানার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিষয়টি তদন্ত করছে।’
মিরপুর থানার ওসি বলেন, ‘চুরির অভিযোগে স্থানীয় জনগণের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ভাই ঘটনাস্থলে আসছে। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৪ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে