
খুলনা নগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নগরের প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত কিশোরী সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা এবং খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তদন্ত ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পারিবারিক কলহের জেরে বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা তাঁদের মেয়ে নির্জনাকে হত্যা করেন। এর আগে নিহতের মা আরিফা ইয়াসমীন সীমাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীম হোসেন আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:

নারায়ণগঞ্জেও একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তী সময়ে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে।
৩ মিনিট আগে
রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৯ মিনিট আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতা-হাতির ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকার বদ্দি বাড়িতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী একটি স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান...
২১ মিনিট আগে