খুলনার তেরখাদা উপজেলায় বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) রাতুলকে কুপিয়ে জখমের পর নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল ডিএসও হিসেবে তেরখাদা উপজেলায় কর্মরত আছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশে রওনা হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। তবে টাকার পরিমাণ জানা যায়নি।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এমন ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
৩ মিনিট আগে
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাইয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দালালির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
৪ মিনিট আগে
হিস্যা অনুযায়ী পদ্মা নদীতে যথেষ্ট পানি দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর গুলশানে গাড়িচাপায় কাই নামের একটি পোষা কুকুরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কুকুরটির অভিভাবক ইপ্সা নাজিয়া আদিবার করা মামলার তদন্ত চলছে। তবে ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
৬ মিনিট আগে