Ajker Patrika

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
প্রতীকী ছবি

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তাঁর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েক মাস বাড়ির ভাড়া তিনি পরিশোধ করেননি। ভাড়া নিয়ে মামুনের সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হয়। গত কয়েক দিন আগে ভিডিও কলে নুর আজিমের ছবি বাড়ির মালিক টুটুলকে দেখান মামুন।

ভাড়াটিয়া মামুন সন্ত্রাসীর ছবি দেখিয়ে বলেন, ‘এঁকে চিনতে পেরেছেন?’ উত্তরে তিনি বলেন, ‘না, আমি তাকে চিনি না।’ এরপর সব কিছু স্বাভাবিক ছিল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তাঁর বাড়িতে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কী কারণে এখানে গুলির ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত