Ajker Patrika

খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন
খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী আসগর লবী এমপি। ছবি: আজকের পত্রিকা

খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী জানুয়ারিতে চালু হচ্ছে নতুন একটি বিরতিহীন ট্রেন। একই সঙ্গে নতুন কোচ সংযোজনের পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী এমপি।

তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে।

আলী আসগর লবী আরও বলেন, যাত্রীসেবার মান বাড়াতে রেলওয়ের বহরে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন কোচ যুক্ত হলে মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

এ সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রেলসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত