যশোরের বাঘারপাড়ার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তুলির স্বামী ও শাশুড়িকে খালাস দেন আদালত।
আজ রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সুরাইয়া সাহাব এ রায় ঘোষণা করেন। আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আলতাফ হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—মো. শাহাবুদ্দিন। তিনি বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শাহাবুদ্দিন পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—পান্তাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও জিনিয়া ইয়াসমিন তুলির স্বামী জুলফিকার আলী এবং শাশুড়ি ফরিদা বেগম।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যায় পান্তাপাড়া গ্রামের স্বামীর বাড়িতে জিনিয়া ইয়াসমিন তুলিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেন দেবর শাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা। তাঁকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় বাঘারপাড়া থানায় দেবর মো. শাহাবুদ্দিন ও শাশুড়ি ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শহিদুল ইসলাম।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে