
দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকূল গাইন (৪২)। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন অনুকুল গাইন। এ সময় অনুকূলের সঙ্গে থাকা মাহবুব নামের এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকূলকে। অবস্থা গুরুতর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। খুমেক থেকে পরে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে তাঁর মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।
অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকূলের মা কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। এ ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।
নিধির গাইন বলেন, ‘অনুকূল রাতে মারা গেছেন। আমরা বাগেরহাটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৭ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে