
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ৫২টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এ বিষয়টি তুলে ধরেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, খুলনা-৫ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৫২টি কেন্দ্রকে তাঁরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এসব কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও আগাম ব্যালট সরানোর আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রশাসন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মনিটরিং সংস্থার কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে।
ওই কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, আটরা গিলাতলা ইউনিয়নের আলিম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়, আটরা বালিকা বিদ্যালয়, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, আনন্দ নিকেতন মডেল স্কুল ও শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শিরোমণি প্রাথমিক বিদ্যালয়।
দামোদর ইউনিয়নের দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলকা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জামিরা ইউনিয়নের পিপড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফুলতলা ইউনিয়নের পয়গ্রাম কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। খর্নিয়া ইউনিয়নের মেছাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকনগর দিব্য পল্লীমঙ্গল স্কুল, আঠারোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়।
মাগুরঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শরাফপুর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তি ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাহস ইউনিয়নের কাপালীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহস জয়খালী, সাহস মধ্যপাড়া ও নোয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়।
ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দা স্কুল অ্যান্ড কলেজ ও হাজিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রংপুর ইউনিয়নের বটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাউনঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গুটুদিয়া ইউনিয়নের খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও লাইন বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া উচ্চবিদ্যালয় মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় ও সাজিয়ারা মাদ্রাসা।
মাগুরখালি ইউনিয়নের খোরেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তপোবন মাধ্যমিক বিদ্যালয় ও কৈপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২১ মিনিট আগে
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় মো. হানিফসহ (৩০) আরও দুই-তিনজন মিলে রড, কাঠ দিয়ে রাসেলকে এলোপাতাড়ি পেটায়। গুরুতর আহত রাসেলকে একপর্যায়ে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা।
৩৫ মিনিট আগে
ভাইরাল ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, ‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদের ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।’
৪১ মিনিট আগে