
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারি, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি।
আজ মঙ্গলবার সকালে নগরীর বয়রা এলাকায় পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে কেএমপি কমিশনার এ কথা বলেন। খুলনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী হায়দার বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে।’
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত উপকমিশনার শামীমা আক্তার সুমীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৭ মিনিট আগে
ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
৯ মিনিট আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় সুবর্ণা আক্তার নামের এক নারী শিল্পীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ওই নারীর মরদেহ শহরতলির দৌলতদিয়াড়ের বাড়িতে এসে পৌঁছালে সেখানে দাফনকাজে বাধা দেন এলাকার লোকজন।
৪৪ মিনিট আগে