
স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে শফিকুল আলম মনা বলেন, দল সুবিধাজনক অবস্থানে আছে ভেবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে সবাইকে রাজপথে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ থানা ও নগর বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মরহুম আজিজুল হাসান দুলুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী।

বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে বগুড়ার শহরতলির তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
এডিস মশার লার্ভা নিধনে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫০০ কর্মী। এদিকে বিমানবন্দর এলাকায় একটি দোকানে এডিস লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত...
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
মাদারীপুরে টিউমারের অপারেশন করাতে গিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন আনু বেগম (৫৫) নামে এক নারী। ভুল চিকিৎসায় তাঁর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। দুই দফায় অপারেশন করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগী ও স্বজনেরা।
২২ মিনিট আগে