Ajker Patrika

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৮: ৪৫
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি
দেশের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র সাজেক। ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত খীসা) ও জেএসএসের (সন্তু লারমা) মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। আজ শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাগুলির বিষয়টি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধ দশম দিনে আজ শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত